শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

শিমুলিয়া ঘাটে আজও ঢাকামুখী মানুষের ঢল

আপডেট: August 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: পোশাক কারখানার খোলার ঘোষণার পর থেকে ঢাকামুখী হাজার হাজার মানুষ। যে যেভাবে পারছে ছুটছে কর্মস্থলে। গত দু’দিনের মতো আজও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো।

এদিকে গতকাল থেকে লঞ্চ চালুর ঘোষণার পর থেকে ফেরিতে যাত্রী উপস্থিতি তুলনামূলক কম। আর, সড়কে গণপরিবহন চলায় বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে পৌঁছে যাত্রীরা পাড়ি দিতে পারছে গন্তব্যে, ভোগান্তি কিছুটা কমেছে।

এদিকে, শিমুলিয়া-বাংলাবাজার এবং শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটের লঞ্চে যাত্রীর উপচেপড়া ভিড় দেখা গেছে। আজ রোববার সকাল থেকে এই দুই নৌরুটে চলাচল করছে ৮৬টি লঞ্চ। শিমুলিয়াঘাটে আসা প্রতিটি লঞ্চে দেখা যাচ্ছে যাত্রীর ভিড়। ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে লঞ্চগুলো পদ্মা পাড়ি দিচ্ছে। এতে লঞ্চে উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও দেখা দিয়েছে।

অন্যদিকে, শিমুলিয়াঘাটে পৌঁছে বাসসহ বিভিন্ন পরিবহনে যাত্রীরা ঢাকাসহ গন্তব্যে পাড়ি দিচ্ছে। বাড়তি যাত্রীর উপস্থিতিতে আজও অনেক কর্মস্থলমুখী মানুষকে ট্রাকসহ স্বল্পগতির যানবাহনে গন্তব্যে ছুটতে দেখা গেছে।

ঢাকামুখী যাত্রীরা বলছেন, কোনো ভোগান্তি ছাড়াই লঞ্চে এসে শিমুলিয়া ঘাটে পৌঁছেছি। তবে, বেশি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেন অনেকেই।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network