শেরপুরে পুলিশের সামনে দিনমজুরকে কুপিয়ে হত্যা

আপডেট: April 11, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: শেরপুরে পুলিশের সামনে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সোমবার (১১ এপ্রিল) মধ্যরাতে ভিডিওটি আমাদের শেরপুর নামে একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়।

নিহত ওই দিনমজুরের নাম শেখবর আলী (৪৫)। তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলার হালুয়াহাটি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে শ্রীবরদী উপজেলার হালুয়াহাটি গ্রামের জজ ও জিকো মিয়াদের সঙ্গে দিনমজুর শেখবরদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ ঘটনায় ২২ মার্চ জিকোসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় জিডি করেন শেখবর। পরের দিন শ্রীবরদী থানার এসআই ওয়ারেজ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শনে যান।

এ সময় পুলিশের সামনেই জিকো, জজ মিয়াসহ ৪-৫ জন শেখবর আলীর ওপর হামলা চালায়। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান শেখবর। ঘটনার পরের দিন শেখবরের ছোট ভাই মাহফুজ বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এবং ১৫ জনকে অজ্ঞাত করে ৩৯ জনের নামে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

এ ঘটনায় র‌্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে। এরপর গত ২৪ মার্চ সন্ধ্যায় নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে শেরপুরের ভারত সীমান্তবর্তী গহীন বন থেকে মামলার প্রধান আসামি জিকোকে গ্রেপ্তার করে র‌্যাব।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় মূল অভিযুক্তসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। এদিকে ভিডিওটি আলোচনায় আসার পর সেদিন ঘটনাস্থলে থাকা এসআই ওয়ারেজকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network