শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

শ্রীপুরে ৪১ বসতঘর পুড়ে ছাই

আপডেট: July 25, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে আগুনে ৪১ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার কেওয়া পূর্বখণ্ড গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক ওসমান গণি জানান, তিনি ৪১টি বাড়ি তৈরি করে তা স্থানীয় কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছিলেন। প্রায় ঘরের ভাড়াটিয়ারা ঈদে গ্রামের বাড়িতে চলে যাওয়ায় তা অধিকাংশই ফাঁকা ছিল। শনিবার রাতে হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করা হয়। মুহূর্তেই আগুন পাশের অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে।

পরে আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুনে সবকটি ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান,  রাত ১২টার দিকে আগুনের বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network