শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

সরকার ভেন্টিলেশনে রয়েছে, খুলে দিলেই শেষ: গয়েশ্বর

আপডেট: August 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বর্তমান সরকার বহু আগে থেকেই করোনায় আক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, সরকার এখন ভেন্টিলেশনে রয়েছে, এই ভেন্টিলেশন খুলে দিলেই তারা পড়ে যাবে।

বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে আর্তমানবতার সেবায় কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার  উদ্বোধন ও সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, এই সরকারের বিরুদ্ধে কী আন্দোলন করব? আমি বললাম, এই সরকার ভেন্টিলেশনে রয়েছে। এই ভেন্টিলেশনটা খুলে গেলে সরকার আর থাকবে না।  ওরা আতঙ্কে রয়েছে।  ওদের প্রাপ্তির কোনো বিষয় নেই।  ওদের হারানোর কিছু নেই।  সর্বহারার হারানোর কিছু আছে? যদি আমাদের হারানোর থাকে হয়তো পরনের কাপড়টা হারানোর আছে, কিন্তু ওদের হারানোর কিছু নেই।

বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা বলেন, রাজনীতিবিদদের বড় কাজ হচ্ছে জনসেবা।  আর জনসেবার বৃহত্তর লক্ষ্যে রাজনৈতিক সহযোগিতার দরকার হয়।  কিন্তু জনসেবা থেকে কোনো রাজনীতি জনগণ কখনই গ্রহণ করে না।  জনগণের যে অধিকার সেই অধিকারের মধ্যে চিকিৎসা অধিকার মৌলিক অধিকার। জনগণের অধিকার খাদ্য মৌলিক অধিকার। শিক্ষা মৌলিক অধিকার।

কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন মাস্টার, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network