সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

আপডেট: November 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলায় সাপের খেলা দেখানোর সময় সাপের কামড়ে মনিরুল ইসলাম (৩৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে আহত মনিরুল ইসলামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

মনিরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলায় বাড়াদি ইউনিয়নের অনুপনগর গ্রামের ইসরাইল বিশ্বাস ওরফে ফকির চাঁদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মানিক বিশ্বাস বলেন, বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলায় নাগদহ ইউনিয়নের জোড়গাছা গ্রামে সাপের খেলা দেখাচ্ছিলেন মনিরুল ইসলাম। এ সময় একটি সাপ তার বাম হাতে কামড় দেয়। পরে স্থানীয়রা মনিরুল ইসলামলে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মনিরুল ইসলাম ট্রাক চালানোর পাশাপাশি গ্রাম-গঞ্জে সাপের খেলা দেখাতেন। তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক ঢাকা পোস্টকে বলেন, পরিবারের কাছ থেকে জেনেছি মনিরুল ইসলামের বাম হাতে সাপে কামড়িয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে পাঠানোর সময় তার মৃত্যু হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network