স্ত্রীর সঙ্গে ঝগড়া, ৬ মাসের সন্তান বেচে দিলেন বাবা

আপডেট: October 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: তুচ্ছ ঘটনায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের ছয় মাসের শিশুকে মাত্র ৫০ হাজার টাকায় বিক্রি করে দিলেন এক বাবা। ঘটনাটি চট্টগ্রামের চান্দগাঁও এলাকার।

পরে স্ত্রী সালমা আক্তার থানায় অভিযোগ করলে শিশুটিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী থেকে উদ্ধার করা হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. আব্বাস মিয়া (২২) । তিনি পেশায় রিকশা চালক। তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ওসি মো. মঈনুর রহমান।

উদ্ধার হওয়া শিশুটির মা বলেন, প্রায় সময় আমার স্বামী আমাকে মারধর করে। সংসারে কোনো টাকা-পয়সা দেয় না।  গত সোমবার রাতে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। সারারাত খোলা আকাশের নিচে কাটিয়েছি। ভোর না হতেই আমার সন্তানকে নিয়ে বিক্রি করে দেয়।

ওসি মো. মঈনুর রহমান বলেন, রিকশা চালক আব্বাস স্ত্রী সন্তান নিয়ে চান্দগাঁও সিঅ্যান্ডবি মোড় এলাকায় থাকে।  গত কয়েক দিন ধরে নিজেদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত মঙ্গলবার সকালে আব্বাস তার স্ত্রীর অজান্তে ছয় মামের শিশুকে এক দম্পতির কাছে ৫০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন। পরে স্ত্রী থানায় অভিযোগ করলে বুধবার সকালে দোহাজারী এলাকা থেকে আব্বাসকে গ্রেফতার করে  সন্তানকে উদ্ধার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network