শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

২১ লাখ টাকার জাল নোটসহ যুবক আটক

আপডেট: July 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নাটোর ২০ লাখ ৮৮ হাজার টাকার কাগুজে জালনোটসহ র‌্যাবের অভিযানে ধরা পড়ে শাহিনুর নামে এক যুবক। শনিবার (১৭ জুলাই) রাতে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার নাকলাই গ্রাম থেকে তাকে আটক করা হয়।

রোববার (১৮ জুলাই) সিপিসি, নাটোর র‌্যাব-৫ এর ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ রাজশাহী এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত শাহিনুর চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা বাসস্ট্যান্ড এলাকারমৃত ইদ্রিস আলীর ছেলে।

প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক তালুকদার বলেন, কোরবানী ঈদকে ঘিরে জাল নোট জালিয়াত চক্র সক্রিয় হয়ে উঠেছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে র‌্যাবের নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর সানরিয়া চৌধুরীর নেতৃত্বে নওগাঁর নিয়ামতপুর উপজেলার নাকইল গ্রামের জোনাকির মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকা থেকে ২০ লাখ ৮০ হাজার টাকা সমমূল্যের ২ হাজার ৮৮টি এক হাজার টাকার জাল নোটসহ শাহিনুর রহমান ওরফে হায়দারকে আটক করা হয়। আটককৃত শাহিনুর রহমানের বিরুদ্ধে নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর সানরিয়া চৌধুরীসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network