শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

৩০ বছর ধরে মসজিদে এসে আজান দিচ্ছেন দৃষ্টিহীন হাফেজ সুলাইমান!

আপডেট: July 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: শৈশবে অসুস্থতার কারণে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন চাঁদপুরের অন্ধ হাফেজ সুলাইমান। তিনি গ্রামের মসজিদে আজান দিচ্ছেন প্রায় ৩০ বছর ধরে। তারপরও পবিত্র কোরআন হিফজ করেন।

হাফেজ সুলাইমানের জন্ম চাঁদপুরের কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামে। তিনি হোসেনপুর বাজার সংলগ্ন হোসেনপুর কেন্দ্রীয় বড় মসজিদের মুয়াজ্জিন।

মসজিদ থেকে প্রায় আধাকিলোমিটার দূরে হাফেজ সুলাইমানের বাড়ি অবস্থিত। প্রতিদিন ফজরের সময়ও কারো সহযোগিতা ছাড়াই তিনি মসজিদে এসে ফজরের আজান দেন, মসজিদ পরিষ্কার করেন, অজুখানা ও বাথরুমের তালা খুলে দেন। নামাজ শেষে আবার একাকী নিজের বাড়িতে ফিরে যান। এ যেন সৃষ্টিকর্তা মহান আল্লাহর এক কুদরত।

স্থানীয় লোকজন জানায়, এ ছাড়া হাফেজ সুলাইমান একটি মাদরাসার সঙ্গেও সম্পৃক্ত আছেন। তিনি সেখানে শিক্ষার্থীদের ক্লাস নেন। অবসর সময়ে বাড়ির অন্যান্য কাজও করেন।

সুমধুর কণ্ঠস্বর, প্রখর মেধাশক্তি ও কর্মস্পৃহায় এলাকাবাসীর কাছে বেশ প্রিয় হাফেজ সুলাইমান। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network