শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

আমেরিকার মুখে ‘কঠিন থাপ্পড়’ মেরেছে ইরান : খামেনি

আপডেট: June 26, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধকে ‘জয়’ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এই যুদ্ধের মাধ্যমে আমেরিকার ‘মুখে কঠিন থাপ্পড়’ মেরেছে ইরান। খবর এপি নিউজের।

বৃহস্পতিবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ইসরায়েল-ইরান যুদ্ধের পর এই প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন ৮৬ বছর বয়সী খামেনি।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমেরিকার ভূমিকার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে খামেনি বলেন, আমেরিকা কেবল এই কারণে হস্তক্ষেপ করেছিল যে তারা বুঝতে পেরেছিল, যদি হস্তক্ষেপ না করে, তাহলে জায়নিস্ট শাসনব্যবস্থা (ইসরায়েল) সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তবে তার দাবি, এই যুদ্ধে আমেরিকা কোনো সাফল্য অর্জন করতে পারেনি।

তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র বিজয়ী হয়েছে এবং প্রতিশোধ হিসেবে আমেরিকাকে চপেটাঘাত করেছে ইরান। তার এই মন্তব্য, সম্ভবত সোমবার কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার দিকে ইঙ্গিত করে।

উল্লেখ্য, খামেনির সর্বশেষ প্রকাশ্য উপস্থিতি ছিল গত ১৯ জুন। এরপর প্রায় এক সপ্তাহ তিনি প্রকাশ্যে আসেননি। যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম তিনি প্রকাশ্যে এসেই ভিডিও বার্তা নিজের প্রতিক্রিয়া জানালেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network