আম পেড়ে খাওয়ায় পরানো হলো জুতার মালা, অপমানে তরুণের আত্মহত্যা
আপডেট: May 15, 2020
ফেইসবুক শেয়ার করুন
আম পেড়ে খাওয়ায় পরানো হলো জুতার মালা, অপমানে তরুণের আত্মহত্যা
আপডেট:
Photo Card
Preview
আম পেড়ে খাওয়ায় পরানো হলো জুতার মালা, অপমানে তরুণের আত্মহত্যা
আপডেট নিউজ ডেস্ক:: গাছ থেকে আম পেড়েছিল। তাই মারধর করা হয় ওই তরুণকে। এখানেই শেষ নয়, এরপর গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হয়েছে পুরো গ্রামে। অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার রতুয়া থানা মাকাইয়া ২ নম্বর কলোনিতে এ ঘটনা ঘটে। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শাহিন আখতার (১৮) নামে ওই তরুণ কলোনির বাসিন্দা শামিমের গাছ থেকে আম পেড়ে খায়। অভিযোগ, ওই রাতেই শামিম লোকজন নিয়ে শাহিনের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক মারধর ও জুতার মালা পরানো হয় তাকে। এরপর মাথা কামিয়ে মুখে চুনকালি দিয়ে গ্রামে ঘোরানোর হুমকি দেয়া হয়। রতুয়া থানার...
আপডেট নিউজ ডেস্ক:: গাছ থেকে আম পেড়েছিল। তাই মারধর করা হয় ওই তরুণকে। এখানেই শেষ নয়, এরপর গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হয়েছে পুরো গ্রামে। অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।
ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার রতুয়া থানা মাকাইয়া ২ নম্বর কলোনিতে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শাহিন আখতার (১৮) নামে ওই তরুণ কলোনির বাসিন্দা শামিমের গাছ থেকে আম পেড়ে খায়। অভিযোগ, ওই রাতেই শামিম লোকজন নিয়ে শাহিনের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক মারধর ও জুতার মালা পরানো হয় তাকে। এরপর মাথা কামিয়ে মুখে চুনকালি দিয়ে গ্রামে ঘোরানোর হুমকি দেয়া হয়।
রতুয়া থানার ওসি কুনালকান্তি দাস বলেন, আমরা চারজনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনত ব্যবস্থা নেয়া হবে।
তবে শাহিনের বন্ধুর অভিযোগ, গ্রামের একটি মেয়ের সঙ্গে ওই যুবকের সম্পর্ক মানতে পারেনি মেয়েটির পরিবার। তার জেরেই এই ঘটনা। পুলিশ জানিয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।