১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

ইমরান খানকে কারান্তরীণ রেখেই পাকিস্তানে কাল ভোট

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক :: পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের ভোট আগামীকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। খবর আলজাজিরার।

এই নির্বাচনের মাধ্যমে প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকার বেছে নেবেন ১২ কোটি ৮০ লাখ পাকিস্তানি ভোটার। এবারের নির্বাচনে কেন্দ্রীয় আইনসভার জন্য ৫ হাজার ১২১ জন এবং প্রাদেশিক আইনসভার জন্য ১২ হাজার ৬৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে দেশের প্রধান বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দল পিটিআইকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। চার মামলায় দোষী সাব্যস্ত করে ইমরানকে ৩৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে পিটিআই ও ইমরান-সমর্থকদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এসব সাজা দেওয়া হয়েছে। বর্তমানে কারাগারে বন্দি তিনি। ফলে নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ভোটে কারচুপি নিয়ে আশঙ্কা ও উদ্বেগ তত বাড়ছে।

ইতোমধ্যে নির্বাচন-পূর্ববর্তী সময়ে বিরোধী দল পিটিআইয়ের নেতাকর্মীদের নিশানা করে ক্রমাগত হয়রানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থা। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র লিজ থ্রোসেল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, পাকিস্তানে বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে। ভোটের আগে আমরা রাজনৈতিক দল ও প্রার্থীদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতার নিন্দা জানাই। একটি অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network