ইরানে ক্লিনিকে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, নিহত ১৯

আপডেট: July 1, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের উত্তরে একটি ক্লিনিকে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবারের ওই ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা ফার্স প্রাথমিকভাবে ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। পরে সংবাদমাধ্যম বিবিসি সূত্রে ১৯ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। সংবাদ সংস্থা আইআরআইবি সূত্রেও ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

তেহরানের ডেপুটি গভর্নর হামিদ রেজা গৌদারজি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, তেহরান বিস্ফোরণের সঙ্গে নাশকতার কোনো যোগসূত্র নেই। এটি একটি দুর্ঘটনা। গ্যাস লিক হয়েই সিনা আথার নামে ওই ক্লিনিকে বিস্ফোরণ ঘটেছে বলে তিনি দাবি করেন। ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি জানিয়েছেন, বিস্ফোরণে নিহত ১৯ জনের মধ্যে ১০ জনই নারী। বাকিরা পুরুষ। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ক্লিপ পোস্ট হয়। একটি ভিডিওতে উত্তর তেহরানের ওই ক্লিনিকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর বড় মই দিয়ে ওই ক্লিনিক ভবনের ছাদে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network