১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

ইসরায়েলের হামলায় ইরানে নিহত অন্তত ৫০০

আপডেট: জুন ২৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: গত ১৩ জুন থেকে ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ৫০০ জনের প্রাণহানি ঘটেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৫০০ মানুষ নিহত হয়েছেন। এছাড়া চলমান এই হামলায় আহত হয়েছেন আরও ৩ হাজারের বেশি মানুষ।তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান বলেছে, নিহতের সংখ্যা সরকারিভাবে যা বলা হচ্ছে তার চেয়ে প্রায় দ্বিগুণ।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একে পোস্টে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেইন কারমানপোর বলেছেন, ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে অন্তত ১৩ শিশুও রয়েছে। তাদের মধ্যে সবচেয় কমবয়সী শিশুর বয়স ছিল মাত্র ২ মাস।

তিনি বলেছেন, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৪৪ নারীও রয়েছেন। এই নারীদের মধ্যে দু’জন ছিলেন অন্তঃসত্ত্বা। ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন কারমানপোর।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network