শিরোনাম
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন ঝালকাঠি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন গ্রাম পুলিশকে তৃণমূল পর্যায়ের সরকার বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! দৈনিক জনবাণীর দুই প্রতিবেদনের বিরুদ্ধে সাংবাদিক মাহফুজুর রহমান মাসুমের আইনি নোটিশ মহেশপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন চরফ্যাশনে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফিরেছেন শ্রমিকেরা, শিল্পকারখানায় স্বস্তি

উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন!

আপডেট: November 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

উজিরপুর প্রতিনিধি:: বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের পশ্চিম কেশবকাঠী  মো: শাহনাজ হাওলাদার এর ছেলে বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান সুজন(২৮) এর নারী কেলেঙ্কারিতে গণধোলাই ঘটনার পরে স্থানীয় হিন্দু পরিবারের জমি দখল নির্যাতন ও চাঁদার অভিযোগে গতকাল ৪ নভেম্বর উজিরপুর থানা পুলিশ গ্রেফতার করেন।  জানা যায় পশ্চিম কেশবকাঠী স্থানীয় সুভাস দাস (৪০) এর বাড়িতে গত ১৪ অক্টোবর বুধবার গভীর রাতে একই এলাকার স্থানীয় মোতাহার মল্লিক(৬২) এর পক্ষে ভাড়াটিয়া গুন্ডা হিসাবে সন্ত্রাসী দলবল নিয়ে হামলা চালায় সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান সুজন (২৮)। এব্যাপারে অসহায় হিন্দু পরিবারটি উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করলে, প্রাথমিক পর্যায়ের তদন্তে ঘটনার সত্যত্বা মিললে, অভিযোগটি এফ আই আর গ্রহণ করা হয়,  এবং ভূমিদস্যু মোতাহার মল্লিক কে ঐ ঘটনায় তাৎক্ষণিক আটক করা হয় এবং আদালতে প্রেরণ করা হয়। আদালতে নির্দেশে ও বাদির বক্তব্য অনুযায়ী ৯জন জড়িতদের মধ্যে উল্লেখ আসাদুজ্জামান সুজন’কে গত ৪ নভেম্বর রাতে এই মামলার গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন। কিছুদিন আগেও এই সাবেক ছাত্রদল নেতাকে নিয়ে ব্যাপক ঘটনা সমালোচিত নারী কেলেঙ্কারি কান্ডে গণধোলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, এব্যপারে জাতীয় ও স্থানীয়  মূল ধারার সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এব্যাপারে একের পর এক কেলেংকারী ও সন্ত্রাসী কান্ডে স্থানীয় ছাত্রদল ও বিএনপি’র ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে জানান বিএনপির উপজেলা পর্যায় নেত্রীবৃন্দ।

হিন্দু পরিবারের উপর নির্যাতনের ঘটনায় ছাত্রদলের সাবেক ও বর্তমান কতিপয় নেতা জড়িতের ঘটনায় ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ মোল্লা জানান, ” বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি, শহীদ জিয়ার আর্দশ নিয়ে রাজনীতি করে, এখানে সন্ত্রাস ও চাঁদাবাজদের কোন ছাড় নেই,  যারা হিন্দু পরিবারের সাথে এমন ঘটনা ঘটিয়েছে এব্যাপারে উজিরপুর – বানারীপাড়া বিএনপির অভিভাবক মাননীয় সাংসদ এস সরফদ্দিন আহম্মেদ সান্টু ভাইয়ের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গে শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।”এঘটনায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: রকিবুল ইসলাম জানান, হিন্দু একটি পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি, প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে আটক করে আদালাতে প্ররণ করা হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য উজিরপুর থানা পুলিশ অত্যন্ত সর্তক থেকে সর্বত্র কাজ করে যাচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network