শিরোনাম
এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর

এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি

আপডেট: August 24, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার মনপুরার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ওজনের একটি ‘রাজা ইলিশ’। মাছটি নিলামে সাড়ে আট হাজার টাকায় বিক্রি হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে উপজেলা বিএনপির সভাপতি বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে কিরন মাঝি। পরে নিলামে মৎস্য ব্যবসায়ী ফিরোজ সাড়ে আট হাজার টাকায় মাছটি কিনে নেন।

কিরন মাঝি জানান, সোমবার মেঘনায় জাল ফেলে মাছ শিকারের সময় অন্যান্য ছোট ইলিশের সঙ্গে বড় আকারের এই ইলিশটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে রাজা ইলিশটিও বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে নিলামে তোলা হয়।

মৎস্য ব্যবসায়ী ফিরোজ জানান, তিনি ছাড়াও কয়েকজন ব্যবসায়ী নিলামে অংশ নেন। পরে সাড়ে আট হাজার টাকায় মাছটি কিনেছেন তিনি। ঢাকায় লঞ্চযোগে মাছটি কাওরান বাজারে বিক্রির জন্য পাঠাবেন। সেখানে আরও বেশি দামে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, এমনিতে মেঘনায় ইলিশের হাহাকার চলছে। এর মধ্যে বড় আকারের একটি ইলিশ ধরা পড়েছে। সামনে বৃষ্টিপাত হলে আরও বড় আকারের ইলিশ ধরা পড়বে বলে আমরা আশাবাদী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network