এরদোগানকে আল-আকসার ইমামের ফোন

আপডেট: May 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের পাশে বিশ্বে সবচেয়ে সক্রিয় হয়ে পাশে দাঁড়ানো মানুষটির নাম তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। জেরুজালেমের আল-আকসা মসজিদকে কেন্দ্রকে করে দেশটিতে যে প্রাণহানি সেই মসজিদের ইমাম শেখ ইকরিমি সাবরি এরদোগানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বৃহস্পতিবার তুরস্কের শীর্ষ ধর্মীয় পরিষদ দাইয়েনাত কর্তৃপক্ষকে ফোন করে তিনি এরদোগানকে ধন্যবাদ ও ঈদ শুভেচ্ছা জানান। খবর আনাদোলুর।

এ সময় তিনি ফিলিস্তিনে সম্প্রতি ইসরাইলি হামলার বিষয়ে আফগান ও কিরগিজ প্রেসিডেন্টের সঙ্গেও টেলিফোনে কথা বলেন।এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি দখলদার বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে।

আজ শুক্রবার (১৪ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত চার দিনে ইসরাইলের হামলায় ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৭ জন শিশু ও ১১ জন নারী। এ ছাড়া আহত হয়েছেন আরও ৫৮০ জন। খবর আল-জাজিরার।

ফিলিস্তিনে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। ঈদুল ফিতরের দিনেও ইসরাইলি বোমারু বিমানগুলোর গাজা উপত্যকায় মুহুর্মুহু বোমা হামলা অব্যাহত ছিল। ঈদের দিন ১৯ জন নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হন।

অপরদিকে, ইসরাইল অভিমুখে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত ৭জন ইসরাইলি নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ভারতীয় নারী ও ইসরাইলি এক সেনা রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন শতাধিক ইসরাইলি।

ইসরাইলের অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকা থেকে বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবারের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা থেকে সংঘাতের শুরু। সেই সংঘাত এখনও অব্যাহত আছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network