আপডেট: October 8, 2020
আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের নতুন যুবরাজ হিসেবে শপথ নিয়েছেন শেখ মেশাল আল আহমাদ আল সাবাহ।তিনি সাবেক নিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে বুধবার দেশটির নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ নতুন যুবরাজ হিসেবে শেখ মেশালকে মনোনীত করেন।
আরব নিউজ জানিয়েছে, কুয়েতের নতুন আমির ও যুবরাজ প্রয়াত আমিরের ভাই। মৃত আমিরের ৮০ বছর বয়সী ভাই শেখ মেশাল ২০০৪ সালে ন্যাশনাল গার্ডের উপপ্রধান হওয়ার আগে ১৩ বছর ধরে দেশটির নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্বপালন করেন।

