শিরোনাম
মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ মাদারীপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ গাজীপুরে গভীর রাতে আগুনে মসজিদসহ ২০ দোকান পুড়ে ছাই ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা চীনে চিকিৎসাধীন জীবননগরের সাংবাদিক চাষি রমজান, সুস্থতার জন্য দোয়া কামনা কলাপাড়ায় শিশু রায়হান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ২৪৮

আপডেট: October 22, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: অধিকৃত গাজায় ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ২৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ গাজায় প্রাণ হারিয়েছেন ৫৬ জন। সবাইকে স্থানান্তরিত হতে বলেছিল ইসরায়েল। গাজায় হামাস পরিচালিত সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। রবিবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

গাজায় হামাস পরিচালিত সরকারের দফতর শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সারি লম্বা হয়েছে। চার হাজার ৩৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক হাজার ৭৫৬ শিশু ও ৯৬৭ নারী রয়েছেন। ১৩ হাজার ৫৬১ জন গুরুতর আহত হয়েছেন।উভয় পক্ষের কর্তৃপক্ষের মতে, ২১ অক্টোবর পর্যন্ত হামাসের হামলায় এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন চার হাজার ৩৮৫ জন।

বৃহস্পতিবার বিকালে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছে, ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের পূর্বে ইসরায়েলের কারাগারে পাঁচ হাজার ২০০ ফিলিস্তিনি বন্দি ছিল। এখন বন্দি সংখ্যা বেড়ে ১০ হাজারের বেশি হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে অধিকৃত গাজার প্রায় অর্ধেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে প্রায় ১০ লাখে দাঁড়িয়েছে। যেখানে মোট জনসংখ্যার পরিমাণ প্রায় ২৩ লাখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network