শিরোনাম
বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক

গাজীপুরে একই পরিবারের শিশুসহ ৪ জনকে গলা কেটে হত্যা

আপডেট: April 23, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুরের শ্রীপুরে  মা এবং তার তিন সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার  (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী  চারজনের লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কী কারণে কীভাবে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বলছে, জৈনাবাজার এলাকার একটি ভবনের দোতলার একটি ঘরে খাটের ওপর দুই সন্তান এবং মেঝেতে এক সন্তান ও মায়ের গলাকাটা লাশ পড়ে রয়েছে।

এলাকাবাসী ওই বাড়ির ঘরে গিয়ে দরজা ধাক্কালেও ভেতর থেকে কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গিয়েছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network