৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
জনপ্রিয়তায় শীর্ষে ৭ নং সরিকল ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রার্থী জসিম উদ্দিন মৃধা কলাপাড়া ও তালতলীতে কৃষকদের মাঝে আমন ধানের ভিত্তি বীজ বিতরণ বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আর্জেন্টিনার সমর্থককে ব্রাজিল সমর্থক বানিয়ে বিতর্কে এসআই বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ বাকেরগঞ্জে মাদকের ভয়াল থাবা: হাত বাড়ালেই মিলছে ইয়াবা, ধ্বংসের পথে যুবসমাজ অফিস পোড়ানো মামলায় ঝালকাঠিতে যুবলীগের আহ্বায়কসহ চারজন কারাগারে গৌরনদীতে রাতের আঁধারে ৮০টি কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক শিক্ষার্থী পেলেন চিকিৎসাসেবা

জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলে টেকসই জীবিকার পথে নতুন আশার আলো

আপডেট: জুন ২৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের উপকূলীয় অঞ্চল জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও নদীভাঙনের মতো দুর্যোগে এসব এলাকার মানুষের জীবন ও জীবিকা প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছে। এই বাস্তবতায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারের বিভিন্ন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
UNDP এর মাধ্যমে “এডাপটেশন ফান্ড” এর সহায়তায় “বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় ছোট দ্বীপ এবং নদীর চরের জন্য অভিযোজন উদ্যোগ (Adaptation Initiative for Climate Vulnerable Offshore Small Islands and Riverine Charland in Bangladesh)” প্রকল্পটি জলবায়ু সহনশীল উন্নয়নের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এ প্রকল্পের আওতায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নে মোট ২,৯২৫ জন উপকারভোগীর জন্য বিভিন্ন আয় উৎপাদনমূলক কার্যক্রম (IGA) বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্পের “বিকল্প জীবিকা সহায়তা” কম্পোন্যান্টটি ২০২৫–২০২৭ সময়কালে বাস্তবায়ন করছে NGO Forum for Public Health। মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংস্থাটি উপকারভোগীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় গত এপ্রিল ২০২৬ ইং থেকে জুন- ২০২৬ ইং মাসে ৪০৪ জন উপকারভোগীর মাঝে হাঁস, ছাগল এবং ক্ষুদ্র ব্যবসার মালামাল বিতরণ করা হয়েছে।

উপকরন বিতরনের পাশাপাশি উপকারভোগীদের ব্যবসা বিযয়ক প্রশিক্ষণ চলমান রয়েছে। এর ফলে উপকারভোগীরা প্রাপ্ত উপকরনের মাধ্যমে তাদের ব্যবসা পরিকল্পনা করে প্রতিদিনের আয়-ব্যয়ের হিসাব সঠিকভাবে রাখতে সক্ষম হবেন। যা তার ভবিষৎ পরিকল্পনা করতে সহায়তা করবে।
প্রকল্প সংশ্লিষ্টরা মনে করেন, এই কার্যক্রমের মাধ্যমে একটি পরিবার ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে এবং উপকারভোগীরা টেকসই জীবিকার নিশ্চয়তা পাবে।
জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে টেকসই উন্নয়নের ক্ষেত্রে এ উদ্যোগ একটি কার্যকর মডেল হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network