২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

ঠাকুরগাঁও প্রতিনিধি:: বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীর্ষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। ওরা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। ওরা এমন একটা দল, যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনের দিকে যেতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই।

সোমবার সকাল সাড়ে ১১টায় নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের ঢোলারহাট বাজারে নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, জামায়াতের আমির মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলেছেন। আমি জানি না এটা সত্য না মিথ্যা। যদি এটা উনি বলে থাকেন, তাহলে সেটা ঠিক করেননি।তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী মহিলাদের কাজ করতে দিতে চায় না। বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কেন? গার্মেন্টসে যারা কাজ করেন তাদের বলেছে, পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে দেয়া হবে না।এসময় তিনি ভোটারদের সাথে কুশলবিনিময় করেন ও আগামী নির্বাচনে ধানের শীর্ষে ভোট চান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network