শিরোনাম

টাইটানিক দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা: ওশানগেটের সব কার্যক্রম স্থগিত

আপডেট: July 7, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: ঐতিহাসিক ও রহস্যময় জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে সাবমেরিন টাইটানের মর্মান্তিক দুর্ঘটনার পর মার্কিন প্রতিষ্ঠান ‘ওশানগেট’র সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।ঘোষণায় বলা হয়, ওশানগেটের সব ধরনের গবেষণা এবং বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।এর আগে, সাবমেরিন টাইটান দুর্ঘটনার ১০ দিন পার হওয়ার আগেই পরবর্তী অভিযানের বিজ্ঞাপন দেয় ডুবোযান পরিচালনা সংস্থা ‘ওশানগেট’।
আটলান্টিকে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটে পাঁচ জনের। ওশানগেটের টাইটান নামে সাবমেরিনে তারা আটলান্টিকের তলদেশে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু সাগরের তলদেশে টাইটানে বিস্ফোরণ ঘটে। নিখোঁজ হয় টাইটান। ব্যাপক খোঁজাখুঁজির পর ধ্বংসাবশেষের সন্ধান মেলে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network