১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
জীবননগর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও ঔষধ উদ্ধার, আটক ২ দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কার সমীরণ দেওয়ান দুই যুগ পর খুলনা যাচ্ছেন তারেক রহমান, বরণে চলছে প্রস্তুতি বরিশালে আমীরে জামায়াতে সমাবেশ উপলক্ষে মাঠ পরিদর্শন করেন জামায়াত নেতৃবৃন্দ হ্যাক হওয়া পোস্টে কোনও মা-বোন কষ্ট পেলে ক্ষমা চেয়ে নিচ্ছি: জামায়াত আমির ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন ভোলায় দশম গ্রেড ভূক্ত উপ-সহকারী প্রকৌশলীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত চরফ্যাশনে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১ বাকেরগঞ্জে দাঁড়িপাল্লা সমর্থকদের নিরব ভোটবিপ্লবের প্রত্যাশা

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কার সমীরণ দেওয়ান

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন:: দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার দায়ে সমীরণ দেওয়ানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উল্লেখ করেন, দলের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী যতীন্দ্র লাল ত্রিপুরার কাছে পরাজিত হন সমীরণ দেওয়ান। এরপর দীর্ঘদিন তাকে খাগড়াছড়ির রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের।এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network