নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫

আপডেট: May 3, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছেন আরও ২৫ জন এবং সুস্থ হয়েছেন ৫ জন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। সুস্থ হয়েছেন ৪৭ জন।

আজ রোববার এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন।সিভিল সার্জনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।এদের মধ্যে করোনা পজিটিভ এসেছে ২৫ জনের।

এ নিয়ে জেলায় ৩৩৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা ৪৮ জন। ২৪ ঘণ্টায় পাঁচজন সুস্থ হয়েছেন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৪৭ জন।একদিন আগে জেলায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্বিগুণ ছিল। এদিন আক্রান্ত হয়েছিলেন ৬৪ জন এবং মৃত্যু হয়েছিল ২ জনের।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network