১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

বন্ধ হলো বঙ্গবন্ধু সাফারি পার্ক!

আপডেট: এপ্রিল ২, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

আপটেড নিউজ ডেস্ক: ডেস্ক: দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দ্বিতীয়বারের মতো বন্ধ ঘোষণা করা হলো গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। বনবিভাগের নির্দেশে আগামীকাল শনিবার থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পার্কটি বন্ধ থাকবে।আজ শুক্রবার রাত ৯টায় এ তথ্য কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবর রহমান।
এর আগে পার্কটি ২০২০ সালের ২০ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল। করোনা পরিস্থিতিতে তখন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতির দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে দেশে প্রতিদিন সংক্রমিত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে সরকারের দেওয়া ১৮ দফা নির্দেশনা অনুযায়ী জনসমাগমকে নিরুৎসাহিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সারা দেশে বন বিভাগের অধীনে থাকা সব পর্যটন স্পট বন্ধের সিদ্ধান্ত নেয় বন বিভাগ। সে অনুযায়ী গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটিও বন্ধ থাকবে বলে নির্দেশনা এসেছে।উল্লেখ্য, গত বছরের ১ নভেম্বর থেকে দুই মাস দুই দিন পার্কটি স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক কার্যক্রম চালিয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network