২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশাল চাঁদাবাজমুক্ত গড়ার প্রতিশ্রুতি দিলেন শায়খে চরমোনাই

আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে বরিশাল-৫ (সদর) আসন।সোমবার সকাল থেকেই প্রধান দলগুলোর প্রার্থীরা সমর্থকদের নিয়ে প্রচারণায় নেমেছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছেন প্রার্থীরা।ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আজ দুপুরে নগরীর লঞ্চঘাট ও সিটি মার্কেটসহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা শুরু করেন। জনসংযোগকালে তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।

এ সময় শায়খে চরমোনাই বলেন, বরিশালকে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে তিনি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কলোনি এলাকাগুলোর নাগরিক সুযোগ-সুবিধা উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বরিশাল গড়তে কাজ করার কথা জানান তিনি।অন্যদিকে, বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচার চালিয়েছেন। বরিশাল নগরীর সিটি মার্কেট, পোর্ট রোড, মহসিন মার্কেট, কলাপট্টি কলোনি ও রসুলপুর কলোনি এলাকায় এ জনসংযোগ করা হয়। প্রচারণায় প্রার্থীরা নিজ নিজ প্রতীকে ভোট চেয়ে ভোটারদের সমর্থন কামনা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network