১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম

বরিশাল–১ আসনে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর ভোটাধিকার বঞ্চনার অভিযোগ

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী প্রতিনিধি:: বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বসবাসরত তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অর্ধশতাধিক মানুষ ভোটার আইডি কার্ড থাকা সত্ত্বেও ভোটার তালিকায় নিজেদের নাম না থাকার অভিযোগ তুলেছেন। তারা বলছেন, এ কারণে তারা সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন।

‎শনিবার (৩১ জানুয়ারি) রাত ৮টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় চড়ুইভাতি রেস্টুরেন্টের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা জানান।
‎‎তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা অভিযোগ করেন, শুধু ভোটাধিকারই নয় সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও তারা বঞ্চিত। সমাজের বিভিন্ন স্তরে এখনো বৈষম্যের শিকার হচ্ছেন বলেও তারা উল্লেখ করেন।
‎বিক্ষোভ সমাবেশে তারা বলেন, “আমাদের সবার জাতীয় পরিচয়পত্র আছে, কিন্তু ভোটার তালিকায় নাম নেই। আমরা নাগরিক হিসেবে মৌলিক অধিকার চাই, ভোটাধিকার নিশ্চিত চাই।”

‎এসময় তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি যেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন এবং তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তাদের ভাষ্য, কাজের সুযোগ পেলে তারা সমাজের ওপর বোঝা হয়ে না থেকে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন।
‎‎তারা আরও জানান, ভবিষ্যতে যে রাজনৈতিক শক্তি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেবে, সমাজে শান্তি ও ন্যায়ভিত্তিক পরিবেশ গড়ে তুলবে এবং গরিব-দুঃখীর পাশে থাকবে—তাদের প্রতিই সমর্থন জানাবেন তৃতীয় লিঙ্গের ভোটাররা।
‎‎বিক্ষোভে অংশগ্রহণকারীরা দ্রুত তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ভোটাধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network