শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

বাংলাদেশ-পাকিস্তানে সরাসরি ফ্লাইট চলবে

আপডেট: January 26, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিবহন চালু করা হবে বলে জানালেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন খান। গতকাল শনিবার পেশোয়ার প্রেসক্লাব পরিদর্শনের সময় তিনি এ পরিকল্পনার কথা জানান।

তিনি জানান, বাংলাদেশ ও পাকিস্তানে সরাসরি ফ্লাইট চালু করার মাধ্যমে যাতায়াত ও সম্পর্ক উন্নত হবে। এ পদক্ষেপ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সাহায্য করবে। বিশেষ করে পর্যটন, শিক্ষা ও বাণিজ্যের ক্ষেত্রে।

হাইকমিশনার জানান, বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক দিন দিন বাড়ছে। এ সম্পর্ক আরও শক্তিশালী হবে।

এ ছাড়া খাইবার পাখতুনখোয়ার স্বাস্থ্য ও শিল্প খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেন। ব্যবসায়ীদের এসব সুযোগ অনুসন্ধান করার আহ্বানও জানান তিনি। পাকিস্তানে বাংলাদেশের পণ্যের চাহিদার কথা তুলে ধরেন মোহাম্মদ ইকবাল হোসাইন খান।

সূত্র : ডন, দ্য এক্সপ্রেস ট্রিবিউন

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network