বাকেরগঞ্জের খয়রাবাদে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: September 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট অলিউল্লাহ :: ” মাদক ও জুয়াকে না বলুন ” স্লোগানকে সামনে রেখে বাকেরগঞ্জ উপজেলায় গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ বাজারে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকালে হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। খয়রাবাদ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় যুবসমাজ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দৌড়াত্বে অতিষ্ঠ এলাকাবাসী। এসব মাদক প্রকাশ্যে বেচাকেনি হচ্ছে। যার ফলে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড বেড়ে গেছে।এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসায়ীদের ধরে পুলিশে দিলেও অদৃশ্য শক্তিতে মাদক ব্যবসায়ীরা কিছুক্ষণ পরেই মুক্তি পেয়ে যায়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো: রহমাতুল্লাহ পাটোয়ারী, কোষাধ্যক্ষ মো: ফাইজুল ইসলাম, এবং সহ সভাপতি মো: কাওসার হাওলাদার এছাড়াও উপদেষ্টা মন্ডলির মধ্য উপস্থিত ছিলেন মো: হেলাল মোল্লা, মাহফুজ মিরা, শহিদুর রহমান হাওলাদার, মো: জসিম হাওলাদার, মামুন হাওলাদার আজীবন দাতা সদস্য মো: ইমরান হোসেন জোমাদ্দার ও রফিকুল ইসলাম সিকদার। মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network