আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে এক বছর আগ থেকে প্রার্থী হিসেবে ভোটের মাঠ চষে বেড়িয়েছেন জামায়াত মনোনিত মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। বিএনপি ও ইসলামী আন্দোলন সম্প্রতি তাদের প্রার্থীতা চুড়ান্ত করার পর সেসব প্রার্থীরাও মাঠে নামেন। তবে বিগত এক বছরে প্রান্তিক মানুষের দ্বারে দ্বারে যাওয়ার সুযোগটা তারা পাননি।
বাকেরগঞ্জ আসনটি দীর্ঘদিন যাবতই বিএনপির দূর্গ হিসেবে পরিচিত। তাদের প্রার্থী সাবেক এমপি আবুল হোসেন খানও অনেক জনপ্রিয়। কিন্ত পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতে যেন পাল্টে যাচ্ছে সব হিসেব। এদিকে জামাত জোটের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন ভাগাভাগির ঐক্যের ভাঙ্গনে হঠাৎ করে ত্রিমুখী ভোট যুদ্ধে রুপ নিল আসনটি। বর্তমানে বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনটি থেকে গুরুত্বপূর্ণ তিন রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে চলছে ভোটের ব্যাপক প্রচারনা। এদের মধ্যে বিএনপি’র বরিশাল দক্ষিণ জেলা আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি মাওঃ মাহমুূদুন্ননবী তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম ( শায়েখ চরমোনাই) র মধ্যে চলছে লক্ষ্যনীয় প্রচার প্রচারণা। দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বারের লাইফ লাইন হিসেবে খ্যাত মূলত এই আসনটিতে বিএনপির ঘাটি হিসেবে বেশ পরিচিতি আছে। এদিকে অত্র আসনটি নিজেদের কব্জায় নিতে জামায়াতে ইসলামী বাংলাদেশের কর্মীরা দীর্ঘ সময় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের কাছে প্রচার প্রচারণায় ছিল তৎপর।
বাকেরগঞ্জ ৬ আসনের প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ ভোটারদের সাথে আলোচনা করে দেখা যায়, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ ব্যবস্হা পেতে তারা আগ্রহী, এমন প্রার্থী তারা নির্বাচিত করতে চায় যার সহযোগিতায় সন্ত্রাস,চাঁদাবাজ, ও মাদকমুক্ত বাকেরগঞ্জ হবে। বাকেরগঞ্জের এই আসনটিতে ভোটের লড়াই জমেছে মূলত বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে।
অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মর্যাদা লড়াইয়ে পড়ে গেছে এই আসনটিতে। কেননা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম ( শায়েখে) চরমোনাই।
এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অন্যান্য সম্প্রদায়ের ভোট ব্যাংক টার্গেট করেও চালানো হচ্ছে ব্যাপক প্রচারণা। একদিকে ইসলামী মূল্যবোধের প্রচার অন্যদিকে দীর্ঘদিনে তৎপরতায় বাকেরগঞ্জে ভোটে হিসেবে নিরব বিপ্লবের প্রত্যাশা ব্যক্ত করেছে দাঁড়িপাল্লা সমর্থকরা।
উল্লেখ্য, ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই বাকেরগঞ্জের আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৫ ৯৭ জন। এদের মধ্যে পুরুষ ১,৬০,০৫৫ জন, মহিলা ১,৫৫,৫৩৮ জন এবং হিজড়া ভোটার রয়েছে ৪ জন।

