আপডেট: October 12, 2026
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে।সামাজিক নিরাপত্তা জোরদার এবং স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যয়ে সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২ টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় প্রেস কনফারেন্সে রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাংবাদিক বায়েজিদ বাপ্পি, তুহিন সিকদার, সুপারভাইজার মিনহাজুল ইসলাম সুজন, জসিম উদ্দিন নিক্সনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল জানান, এ কার্যক্রমের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করা এবং দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রমের বিষয়গুলো তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

