শিরোনাম
মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ মাদারীপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ গাজীপুরে গভীর রাতে আগুনে মসজিদসহ ২০ দোকান পুড়ে ছাই ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা চীনে চিকিৎসাধীন জীবননগরের সাংবাদিক চাষি রমজান, সুস্থতার জন্য দোয়া কামনা কলাপাড়ায় শিশু রায়হান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৩৬ লাখ ৩৫ হাজার, মৃত্যু ২ লাখ ৫১ হাজার ছাড়িয়েছে

আপডেট: May 5, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দুই লাখ ৫১ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে।
সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে ২ লাখ ৫১ হাজার ৫৭৭ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৩৫ হাজার ৪৪৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ৮৬ হাজার ৬৬৫ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১২ লাখ ৯ হাজার ৫৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৪৬৮ জনের।
 
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৭৯ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৩৮ জন।
তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ৭৩৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৮৪ জন।
 
এছাড়া স্পেনে করোনায় মৃতের সংখ্যা ২৫ হাজার ৪২৮ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৩০১ জন। ফ্রান্সে করোনায় ২৪ হাজার ৮৯৫ জনের মৃত্যু ও ১ লাখ ৬৮ হাজার ৬৩৯ জন আক্রান্ত হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮৮০ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network