২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

ভাণ্ডারিয়ায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: জুন ২৭, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

শহিদুল ইসলাম:: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় এক কেজি গাঁজাসহ রিপন সরদার (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের মঞ্জু মার্কেট এলাকার রাসেল চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভাণ্ডারিয়া থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার রিপন সরদার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরদারপাড়ার মৃত বাদশা সরদারের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।পুলিশ জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network