ভোলা থেকে পাচারকালে ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ

আপডেট: September 6, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে অভিযানকালে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করেছে কোস্টগার্ড।এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি স্টিল বডি ট্রলারও জব্দ করা হয়।তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।রোববার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ভোলার তজুমদ্দিন থানাধীন মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড তজুমদ্দিন স্টেশন।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি স্টিল বডি ট্রলারে তল্লাশি চালানো হয়।এ সময় ট্রলারটি থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
জব্দ করা সারের পরিমাণ ৮ হাজার কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত স্টিল বডি ট্রলারটিও জব্দ করা হয়েছে।
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।জব্দকৃত ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত ট্রলারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, চোরাচালান ও অবৈধ পাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network