আপডেট: September 29, 2026
মনপুরা (ভোলা) প্রতিনিধি:: ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধার করে দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের মো. আল-আমিন (২৫) ও মো. শাকিল (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই যুবককে আটক করে তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে ১০০ ইয়াবা উদ্ধার করা হয়।মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

