শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

যুদ্ধবিরতিতে রাজি ভারত-পাকিস্তান

আপডেট: May 10, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার কিছুক্ষণ আগে এক্স হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন।

ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজী হয়েছে। শুভবুদ্ধির ব্যবহার করে দুপক্ষ এই সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন।’

পারমাণবিক শক্তিধর প্রতিবেশি দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয় গত ২২ এপ্রিল। সেদিন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন।

ওই হামলার ঘটানায় পাকিস্তানের মদদ আছে বলে অভিযোগ তোলে ভারত। তবে পাকিস্তান তা বারবার নাকচ করে আসছিল। পেহেলগাম হামলাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে উত্তেজনা শুরু হয়। সেই উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানের নয়টি স্থানে অভিযান চালায় ভারত। নয়াদিল্লি ওই অভিযানের নাম দেয়ে ‘অপারেশন সিঁদুর’। মঙ্গলবার রাতেই ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করে পাকিস্তান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network