শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

যুদ্ধের মধ্যেও ইরানে খোলা মাঠে ঈদের নামাজ, হাজারো মুসল্লির সমাগম

আপডেট: March 21, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার কারণে উপসাগরীয় দেশগুলো খোলা ময়দানে জামাত নিষিদ্ধ করেছে। সেখানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ খোলা ময়দানে আদায় করেছেন ইরানের হাজার হাজার মুসল্লি।শনিবার (২১ মার্চ) ভোরে দেশটির বিভিন্ন শহরে এই নামাজ অনুষ্ঠিত হয় বলে রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে।

রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদ-এ সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা রুহোল্লাহ খোমেনি-এর নামানুসারে নির্মিত এই মসজিদে ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে।

মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় অনেকেই বাইরে খোলা জায়গায় নামাজ আদায় করেন। যুদ্ধ পরিস্থিতিতে হামলার ঝুঁকি থাকা সত্ত্বেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।এদিকে, নামাজের আগের রাতেও রাজধানী তেহরান ও আশপাশের বিভিন্ন এলাকায়, পাশাপাশি কেন্দ্রীয় শহর ইসফাহান-এ নতুন করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে আরও দেখা গেছে, দেশের অন্যান্য শহরেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রয়েছে মধ্যাঞ্চলের আরাক, দক্ষিণ-পূর্বের জাহেদান এবং পশ্চিমাঞ্চলের আবাদান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network