লেবাননে সিরিয়ার শরণার্থী শিবিরে অগ্নিসংযোগ

আপডেট: December 28, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: লেবাননের মিনিয়েহ এলাকায় একটি সিরিয়ার শরণার্থী শিবিরে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের পর সেখানে অগ্নিসংযোগ করেছে একটি গ্রুপ।রোববার ভোরে সিরিয়া ও লেবাননের শরণার্থী গ্রুপের মধ্যে ওই রক্তক্ষয়ী সংঘর্ষ হয় বলে জানায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক এজেন্সি (ইউএনএইচসিআর)।

সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। এদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের পর সিরিয়ার শরণার্থীদের একটি তাবুকে আগুন ধরিয়ে দেয় লেবাননের শরণার্থীরা।

সেখান থেকে পুরো শরণার্থী শিবিরটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত দমকল বাহিনীর লোকজন এসে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।

২০১১ সালে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৫ লাখ সিরীয় পালিয়ে এসে লেবাননের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network