শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

গাজীপুরে নতুন আক্রান্ত ৩ জন, স্বাস্থ্যকর্মী-পুলিশ-সংবাদকর্মীসহ মোট আক্রান্ত ৩২৩ জন

আপডেট: April 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: গাজীপুরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ সর্বশেষ ৩২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় নতুন করে ৩ জন আক্রান্ত হয়েছে।

আজ শনিবার সকালে গাজীপুর সিভিল সার্জনের পক্ষে একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়। এতে গত ২৩ এপ্রিল ঢাকায় পাঠানো নমুনার ফলাফল প্রকাশ করা হয়েছে।

এতে দেখা যায়, গাজীপুর জেলায় করোনা পজিটিভদের মধ্যে সবচেয়ে বেশি ১১৩ জন গাজীপুর সদর ও মহানগর এলাকার বাসিন্দা। জেলায় করোনা পজিটিভ হওয়ার সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কালীগঞ্জ উপজেলায় ৮৯ জন।জানা গেছে, জেলার গাজীপুর সদর উপজেলায় ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। যার ফলে এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ১১৩ জন, কালীগঞ্জ উপজেলায় ৮৯ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩০ জন এবং শ্রীপুর উপজেলায় ২১ জনের করোনা পজিটিভ হয়েছে।

এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ২০০৪ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন পাঠানো হয়েছিল ১৬৪ জনের। শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত জেলায় করোনা পজিটিভের সংখ্যা ছিল ৩২০ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network