২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ৩২৪৩, মোট মৃত্যু ১৩৮৮ জন

আপডেট: জুন ১৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩ হাজার ২৪৩ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ৪৫ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ৫ হাজার ৫৩৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ৩৮৮ জন।
 
শুক্রবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫৯টি ল্যাবে ১৫ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো তিন হাজার ২৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫ হাজার ৫৩৫ জনে।
আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৫ জন। এদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ১৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৩৮৮ জনে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network