শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

তারেক রহমানকে সহানুভূতি জানালেন জামায়াত আমির

আপডেট: January 1, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ আবেগ ও চোখের পানি দিয়ে বিদায় দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করে জামায়াত আমির বলেন, “তিনি এ জাতিকে তিনবার নেতৃত্ব দিয়েছেন। এর বাইরেও তাঁর একটি আপসহীন সংগ্রামী জীবন ছিল। গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি আজীবন নিবেদিত ছিলেন।” খালেদা জিয়ার শেষ জীবন অত্যন্ত বেদনাদায়কভাবে কাটানো এবং চিকিৎসার ক্ষেত্রে বিগত সরকারের ‘অমানবিক আচরণের’ কঠোর সমালোচনা করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “তিনি গুরুতর অসুস্থ হওয়ার পর পরিবার ও দলের পক্ষ থেকে বারবার বিদেশে চিকিৎসার অনুরোধ করা হলেও তৎকালীন সরকার তা আমলে নেয়নি, বরং উপহাস করেছে। শেষ পর্যন্ত বিদেশে চিকিৎসা নিলেও ততক্ষণে তাঁর অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছিল।”

তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে তাকে জান্নাতবাসী করার প্রার্থনা করেন।রাজনৈতিক সমীকরণ নিয়ে জামায়াত আমির জানান, সাক্ষাতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, “তারেক রহমানসহ বিএনপি নেতৃবৃন্দ ও আমরা একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। বেগম খালেদা জিয়া ঐক্যের যে পাটাতন তৈরি করে দিয়ে গেছেন, সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা আগামী ৫ বছরের জন্য দেশের মঙ্গলে ভালো কিছু করার চিন্তা করতে পারি।”সাক্ষাৎকালে বিএনপি ও জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network