১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন ২৬২ বাংলাদেশি

আপডেট: জুন ২৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

করোনা ভাইরাসের কারণে দেশের বিমানবন্দর বন্ধ থাকায় সিঙ্গাপুরে আটকে ছিলেন অনেক বাংলাদেশি। তাদের মধ্যে ২৬২ জনকে ফিরিয়ে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

বুধবার রাতে বিমানের বিশেষ (চার্টার্ড) ফ্লাইটটি ২৬২ বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়, আগতরা সিঙ্গাপুরে চাকরি হারানো শ্রমিক, পর্যটক, সেখানে চিকিৎসা করাতে যাওয়া রোগী এবং শিক্ষার্থী। সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, করোনার কারণে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োহজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network