শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট: November 21, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

আজ শনিবার রাত ২টার দিকে উপজেলার খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ ও ৬৩ এর কাছে এ গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ৩৫ বিজিবি ব্যাটেলিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আউয়াল জানান, সীমান্তে গুলির ঘটনায় বিএসএফকে প্রতিবাদ চিঠি দেয়া হবে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই সীমান্ত দিয়ে গভীর রাতে ১০/১২ জনের একটি দল সীমান্তে মাদক পাচারের উদ্দ্যেশ্যে জড়ো হয়। এ সময় তারা কাটাতার এর কাছে চলে গেলে ভারতের কুছনী মারা বিএসএফ ক্যাম্পের ৬ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুড়ে। এতে শাহীনুর রহমান ফকির চাঁদ (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়।

পরে আহত ফকির চাঁদকে রৌমারী হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। পরে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায়। নিহত ফকির চাঁদ খাটিয়ামারী গ্রামের আবুল হাসেম এর পুত্র।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network