শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

আড়িয়াল খাঁন নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

আপডেট: December 15, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুরের আড়িয়াল খাঁন নদী থেকে ভাসমান অবস্থায় হনুফা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তিনি সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার বাসিন্দা ছিলেন।

সোমবার বিকেলে পাঁচখোলা ইউনিয়নের বাবনাতলা এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। তাদের খবরের ভিত্তিতে পুলিশ এসে উদ্ধার কার্যক্রম চালায়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, সকালে পারিবারিক কলহের পর হনুফা বেগম বাড়ি থেকে বের হয়ে যান এবং এরপর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। বিকেলে নদীতে মরদেহ ভাসার খবর পেয়ে স্বজনরা গিয়ে সেটি শনাক্ত করেন।আইনগত প্রক্রিয়া শেষে কোনো অভিযোগ না থাকায় নৌ পুলিশ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network