শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

রাজশাহীতে বাড়িতে গাঁজার গাছ, জামাই-শ্বশুর গ্রেফতার

আপডেট: April 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজশাহীতে বাড়িতে গাঁজার গাছ থাকায় জামাই-শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মিজানুর হোসেনের বাড়িতে এ অভিযান চালায় চন্দ্রিমা থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- মহানগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া মহল্লার মিজানুর হোসেন (৪৭) ও তার জামাই আমজাদ হোসেন (২৫)।

রোববার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মিজানুরের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় বাড়িতে একটি গাঁজার গাছ পাওয়া যায়। তাই বাড়ি থেকে জামাই-শ্বশুরকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, জামাতা আমজাদের বাড়ি নওগাঁর নিয়ামতপুর গ্রামের শাহাপুর গ্রামে। রাজশাহীতে তিনি শ্বশুরবাড়িতে থাকতেন। তাদের দুজনের বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network