শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

গাজীপুরে যুবলীগ নেতার দখল থেকে কোটি টাকার বনভূমি উদ্ধার

আপডেট: April 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরে যুবলীগ নেতা কাইয়ুম সরকারের দখল থেকে কোটি টাকা মূল্যের এক একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। ওই বনভূমিতে মাছের খামার গড়ে তুলে ছিলেন তিনি। মঙ্গলবার সকালে ভেকু দিয়ে মাছের খামার মাটি ভরাট করে বন বিভাগ। ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজল তালুকদার উচ্ছেদ অভিযানে নেতৃত্ব।

ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, ভবানীপুর বিটের বারুইপাড়া মৌজার সিংড়াতলী এলাকায় সিএস-১৮ এবং আরএস ১০০, ১০১, ১১১ ও ১৬০ দাগের বনের জমিতে পুকুর কেটে মাছের খামার নির্মাণ কাজ শুরু করেন কাইয়ুম সরকার। তিনি গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। প্রাথমিক পর্যায়ে সীমানা নির্ধারণ ব্যতীত পুকুর খনন করায় বাধা দেন ভবানীপুর বিট কর্মকর্তা। কর্ণপাত না করে ক্ষমতার দাপট দেখিয়ে ৬টি পুকুর নির্মাণ কাজ চালিয়ে যায়। গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে ওই জমি উদ্দার করে গাছের চারা লাগিয়ে দেওয়া হয়। উদ্ধারকৃত বনভূমির বর্তমান বাজার মূল্য অন্তত এক কোটি টাকা।এই ঘটনায় তাঁর বিনুদ্ধে বন আইনে মামলা হবেও বলে জানান তিনি।

এ ব্যাপারে যুবলীগ নেতা কাইয়ুম সরকার জানান, তিনি বনের কোনো জমি দখল করেননি। ওই মৌজায় তার ১৫ বিঘার মতো জমি আছে। জমির সঙ্গে বন বিভাগের জমিও রয়েছে। দুই বছর ধরে ঘুরলেও বন বিভাগ সীমানা নির্ধারন করছে না।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network