শিরোনাম
বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

ফেনসিডিল হোম ডেলিভারি দেন তারা! দুই নারী আটক

আপডেট: April 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ফেনসিডিলের বোতল হোম ডেলিভারি দিতে গিয়ে দুই নারী কারবারি আটক হয়েছেন। এসময় তাদের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার নিমতলী ব্রিজের পাশ থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাদক কারবারি শাবানা (৩২) ও নূপুর (৩৫)। আটককৃত শাবানা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পারকুলা গ্রামের নূরুল হুদার স্ত্রী ও নুপুর বেগম জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার দরগাপাড়া গ্রামের মৃত আরমানের স্ত্রী।

তারা দুজনেই টঙ্গী পশ্চিম থানার সুরতডঙ রোডে মঞ্জু সরকারের বাড়ির ভাড়াটিয়া। অনেক দিন যাবত ওই বাসায় থেকে বিভিন্ন মাদক স্পটে ফেনসিডিলসহ অন্যান্য মাদক হোম ডেলিভারি দিয়ে আসছিল তারা। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে পূবাইলে থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, পূবাইলের মাজুখান এলাকায় হোম ডেলিভারি দেওয়ার সময় অভিযানকালে তাদের ভ্যানিটি বেগ তল্লাশি করে শাবানার ব্যাগে ২০ বোতল ও নূপুরের ব্যাগ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পরে ওই রাতেই তাদের দেওয়া তথ্যমতে টঙ্গীর ভাড়া বাসা থেকে খালি-পূর্ণসহ আরো ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া বলেন, মাদক মামলায় আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network