শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

ময়মনসিংহে ছয় ট্রাক ভর্তি ভারতীয় পণ্যসহ আটক ১৮

আপডেট: April 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ময়মনসিংহে গৌরীপুর থেকে ছয়টি ট্রাক ও একটি কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় শুল্কবিহীন পণ্যসহ ১৮ জনকে আটক করেছে র‌্যাব-১৪।তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় থ্রি-পিস, লেহেঙ্গা, শাড়ি, জিরা, চকলেট ও প্রসাধনসামগ্রী।বুধবার ভোর চারটার দিকে উপজেলার বেলতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিকেলে র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটক ১৮ জন হলেন সোলাইমান কবির, চিত্তরঞ্জন দে, মো. মতিন, খায়রুল ইসলাম, আনোয়ার হোসেন, মো. আকরাম, মো. মিরাজ, মো. মমিন, মো. ইমরান, রাজু মিয়া, নজরুল ইসলাম, মাহফুজুর রহমান, কামরুল ইসলাম, মো. রুবেল, সুমন মীর, মো. হারেস, মো. রাজু ও মো. সাব্বির।

র‍্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন (জনসংযোগ) জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের বিশেষ আভিযানিক দল ভোরে এ অভিযান চালায়। ওই সময় ট্রাক ও কাভার্ডভ্যানগুলো থেকে ভারতীয় এক হাজার থ্রি-পিস, ২৫০টি লেহেঙ্গা, ৩৫০টি শাড়ি, ১২ হাজার কেজি জিরা, তিন হাজার ২০০ সাবান, মেহেদীর ২০ হাজার টিউব, চার হাজার চকলেট ও সাত হাজার ক্রিমের কৌটা জব্দ করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, এসব পণ্যের দাম প্রায় কোটি টাকা। ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য দেশে আনা হয়েছে বলে আটকরা স্বীকার করেছেন।আটক ১৮ জনের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা করা হবে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network