শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

ফেরিঘাটে ঢাকামুখী মানুষের ভিড়

আপডেট: April 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: শুক্রবার (২৩ এপ্রিল) সকাল থেকেই শিবচরের বাংলাবাজার ঘাটে ঢাকাগামী যাত্রীদের যথেষ্ট ভিড় দেখা গেছে। জীবিকার তাগিদেই ফের ঢাকার পথে যাচ্ছে এই সব যাত্রী।

সরজমিনে শিবচরের বাংলাবাজার ঘাটে গিয়ে দেখা গেছে, ঘাটের ৪টি ফেরিঘাটই সচল রয়েছে। তবে সকাল থেকে মাত্র ৫টি ছোট আকারের ফেরি চলছে। নৌরুটে পণ্যবাহী পরিবহনের তেমন ভিড় নেই। ফেরিতে গাড়ির চেয়ে সকাল থেকে যাত্রীদের ভিড়ই বেশি দেখা গেছে। যাত্রীদের প্রায় সকলেই লকডাউনের আগে বাড়ি ফিরেছিলেন। এখন আবার ঢাকা যাচ্ছেন।

গণপরিবহন বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মাইক্রোবাস, থ্রি-হুইলারে করে ভেঙে ভেঙে ঢাকাগামী যাত্রীরা শিবচরের বাংলাবাজার ঘাটে আসছেন। এখান থেকে ফেরিতে পার হয়ে শিমুলিয়া ঘাটে যাচ্ছেন। তবে যাত্রীদের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা কম দেখা গেছে। স্বাস্থ্যবিধি মানতেও রয়েছে উদাসীনতা।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, ঘাটে পণ্যবাহী ট্রাক ও অন্যান্য ছোট গাড়ি তেমন নেই। ৫টি ফেরি চলাচল করছে। সকাল থেকে ফেরিতে ঢাকামুখী যাত্রীদের চাপ বেশি রয়েছে।আবুল কাশেম নামের এক যাত্রী বলেন, লকডাউনের আগে বাড়ি এসেছিলাম। এখন কোম্পানিতে থেকে ফোন দিয়েছে। তাই ঢাকা যাচ্ছি।

অপর যাত্রী মো. আকবর হোসেন বলেন, ঢাকায় রঙের কাজ করি। কিছু টাকা পয়সা পাওয়া আছে। তা উঠাইতে হবে। আর ঈদের আগে কোন কাজ পাওয়া যায় কিনা দেখি।বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ‘ঘাটে গাড়ির তেমন চাপ নেই। ফেরি চলাচল স্বাভাবিক আছে। তবে ঢাকাগামী যাত্রীদের ভিড় রয়েছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network