শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

যশোরে অসহায় ও দুঃস্থদের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

আপডেট: May 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: করোনা মহামারী ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন, যশোর।

সেনানিবাস সংলগ্ন পার্শ্ববর্তী এলাকায় এবং অত্র ডিভিশনের অন্যান্য দায়িত্বপূর্ণ এলাকা খুলনা, সাতক্ষীরা অঞ্চলে অসহায় কর্মহীন ও দুঃস্থদের ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনা মিডেল এ্যাড
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনায় করোনা মহামারী প্রার্দুভাবে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ বিলিয়ে দিতে সর্বমোট ৬০০ পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা, আলু, সাবান ও লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের ঘূর্ণিঝড় আম্ফান দুর্গত প্রত্যন্ত এলাকায় যশোর সেনানিবাস এর সেনাসদস্যগণ ১,০০০ টি পরিবারের মধ্যে ইতিমধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network